বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

 এমটিনিউজ২৪ ডেস্ক : বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।












এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই আড়ালে ছিলেন সাবেক এই মন্ত্রী।


এদিকে আজ মঙ্গলবার সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।












একই দিনে বিমানবন্দরে ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা আটক হয়েছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।











Comments