সাগরে নিম্নচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

 পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শনিবার (৩১ আগস্ট) সকালে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে সাগরে নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।









সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।


 

আবহাওয়ার পূর্বাভাসমতে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

 

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

advertisement











 

 

পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

এছাড়া ওই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও বার্তায় জানানো হয়েছে।

advertisement












Comments