২৭ মাস পর লিটনের সেঞ্চুরি, যা লিখলেন স্ত্রী

 রাওয়ালপিন্ডি টেস্টে লিটন যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশ দল এক ধংসস্তূপ। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক এক পরিস্থিতির মুখোমুখি টাইগাররা। সেখান থেকেই মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস বাংলাদেশকে টেনে তোলেন। ১৬৫ রানের জুটি গড়ে মিরাজ ৭৮ রানে ফিরে গেলেও লিটন তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

সেঞ্চুরি হাঁকানোর পর লিটনকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। ছবি: ফেসবুক

advertisement













রাওয়ালপিন্ডিতে আগের টেস্টেও রান পেয়েছিলেন লিটন। কিন্তু দ্বিতীয় টেস্টে তিনি যা করেছেন তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই বিরল। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তিনি। এক সময় তো লিটনের ব্যাটে বাংলাদেশ লিড নেয়ারও স্বপ্ন দেখা শুরু করেছিল। কিন্তু নিজের দেড় শতক থেকে যখন ১২ রান দূরে, তখন আউট হয়ে যান লিটন। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ১২ রান কম করেই অলআউট হয়ে যায়।



আগা সালমানের বলে লং অনে সাইম আইয়ুবের ক্যাচ হয়ে ফেরার আগে ২২৮ বলে ১৩ চার ও ৪ ছয়ে ১৩৮ রানের ইনিংস খেলেন লিটন। দীর্ঘ ২৭ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন লিটন। এর আগে ২০২২ সালের মে মাসে সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ৪৩ টেস্টের ক্যারিয়ারে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি।

advertisement












লিটনের সেঞ্চুরির দিনে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। সেই সঙ্গে প্রথমবারের মতো সন্তানের ছবিও আনলেন সামনে। গত বছর নভেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন লিটন-সঞ্চিতা দম্পতি।



বাবা ও মেয়ের ছবি শেয়ার করে সঞ্চিতা লিখেছেন, 'অভিনন্দন আনায়রার বাবা। আমরা তোমাকে ভালোবাসি।'


গত বছরটা লিটনের খুব একটা ভালো কাটেনি। চলতি বছরের বাজে ফর্মের কারণে ভুগতে হয়েছে তাকে। এই খারাপ সময়ে স্ত্রী সঞ্চিতাকে পাশেই পেয়েছেন লিটন।

advertisement















Comments